শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ

ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাইয়ুম (৩৫) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগম (২৮)  আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৮ মার্চ দুপুর দেড়টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামের নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর আহত অবস্থায় অন্তঃসত্ত্বার সালমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে তার গর্ভপাত ঘটে। এ ঘটনায় ৫ জনকে এজাহারভূক্ত আসামি করে আব্দুল কাইয়ুম বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার রাউতখাই গ্রামের হারুন মিয়া ও তার ছেলে পুলিশ কনস্টেবল মোহন মিয়া গং সিএনজি অটোরিকশার টায়ার গোয়ালাবাজারে পৌঁছানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল কাইয়ুমের বাড়িতে এসে হামলা চালায়। এসময় তাদের  এলোপাতারি হামলায় আব্দুল কাইয়ুম ও তার অন্ত:স্বত্বা স্ত্রী সালমা বেগম আহত হন। এরপর আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্ত ঈদুল ফিতরের ছুটি থাকায় ওসমানী হাসপাতালে চিকিৎসক না পেয়ে সালমাকে নিকবর্তী নিরাময় পলি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার ৩মাসের অন্ত:স্বত্বার স্ত্রীর গর্ভপাত ঘটে ।

আব্দুল কাইয়ুম বলেন, হারুন মিয়া ও তার ছেলে পুলিশ কনস্টেবল মোহন মিয়া,খলিল মিয়াসহ গ্রামের বেশ কয়েক জনের সাথে আমাদের বাড়ির রাস্তা নিয়ে এক মাস ধরে মনোমালিন্য চলছে। তারা আমাদের বাড়ির রাস্তা বন্ধ করে রেখেছে। ঘটনার দিন আওয়ামীলীগ নেতা খলিল মিয়ার পরামর্শে হারুন তার ছেলে ছাত্রলীগের সাবেক কর্মী পুলিশ কনস্টেবল মোহন মিয়া সহ ৭/৮জন লোক পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে। হামলায় আমার স্ত্রীর ৩মাসের পেটের বাচ্ছা মারা গেছে। এরপূর্বে তারা গেল এক মাসে আমাদের পরিবারের উপর আরো ৩বার হামলা করেছে।

হারুন মিয়া বলেন, আমার ছেলে এবং ভাতিজা মারামারি করেছে। বিষয়টি সালিসে নিস্পত্তির প্রক্রিয়া চলছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম বলেন, রাউৎখাই গ্রামে মারামারির একটি অভিযোগ এসেছে। বিষয়টি আমরা দেখছি।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার