শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে নেশার টাকার জন্য মাকে কুপালো ছেলে

নবীগঞ্জ নেশার টাকা না পাওয়া মাকে নিজ বাসভবনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ঘাতক ছেলে। শুক্রবার(০৪এপ্রিল) রাত ৯টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার শান্তিপাড়া হাসপাতাল রোডে নিজ বাসভবনে এই ঘটনা ঘটেছে। আহত মা রাহেলা বেগম(৬০) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । পরিবার সূত্রে জানা যায়, রায়না বেগমের ছোট ছেলে তানজিন চৌধুরী বলেন, রাতে মা' ভাত খেতে বসেছিলেন। আর আমরা পরিবারের অন্যান্য সদস্যরা পাশেই  চাচার বাসায় দাওয়াত খেতে বসেছিলাম। এই সুযোগে নেশার টাকার জন্য মার কাছে যায় তানভীর। টাকা না দেয়ার কারণে পেছন থেকে এসে ভাত খাওয়া অবস্থায় মা'কে এলোপাতাড়ি কুপাতে থাকে ঘাতক ছেলে। তারপর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে এবং গুরুতর অবস্থা দেখে আহত মাকে হাসপাতালে নিয়ে যান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কামাল হোসেন পিপিএম বলেন,মাকে কুপানো খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ  ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্র সহ ছেলেকে আটক করে তাকে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা শহরে জানাজানি হলে আতংক আর উৎকন্ঠা সৃষ্টি হয় শহরবাসীর মধ্যে। মুহূর্তেই তোলপাড় শুরু হয়েছে উপজেলা জুড়ে।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার