শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে আখখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

আখখেতে তুলে নিয়ে এক প্রতিবন্ধী কিশোরী (১৬)কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুজন মিয়া (২২)নামে এক যুবকের বিরেুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে।

অভিযুক্ত যুবক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের অলিপুর গ্রামের শফিক মিয়ার ছেলে। ঐ যুবককে অভিযুক্ত করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিশোরীর মা। 

তাহিরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,কিশোরীর বাবা শারীরিক প্রতিবন্ধী এবং গরীব পরিবার। নিজ বাড়িতে গত ১ লা এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে হাত মুখ ধোয়ার জন্য ঘর থেকে বের হয় বাড়ির সামনে  টিউবওয়েলে প্রতিবন্ধী কিশোরী যায়। এ সময় প্রতিবেশী যুবক সুজন মিয়া কিশোরীর মুখ চেপে ধরে তাকে গ্রামের পার্শ্ববর্তী আখ খেতে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এদিকে মেয়ে ঘরে ফিরতে দেরি হওয়ায় কিশোরীর মা প্রতিবেশীদের বিষয়টি জানিয়ে মেয়ের খোঁজে বের হলে মেয়ের চিৎকার শুনে আখ খেতে যায়। এসময় সুজন মিয়া কৌশলে সেখানে থেকে পালিয়ে যায়।

এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই পংকজ দাশ বলেন,অভিযোগ পাওয়ার পর পরেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,এই ঘটনায় কিশোরীর মা লিখিত অভিযোগ দায়ের করেছেন।  আর আসামিকে গ্রেপ্তারে আমাদের পক্ষ থেকে অভিযান অব্যাহত আছে। আশা করছি খুব দ্রুতই আসামীকে আইনের আওতায় আনা হবে।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার