শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

আম্বরখানায় ছয়তলা ভবন থেকে গৃহবধূর লাফ

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ৬তলা ভবন থেকে লাফ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন।

ঈদের পরের দিন মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি আত্মহত্যা করেন। পরে সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে।

আত্মহত্যাকারী সাবিহা সুলতানা (৩৭) সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে। সাবিহা বিবাহিত। তার ১০ বছরের এক সন্তানও রয়েছে।

তিনি বাবার পরিবারের লোকজনের সঙ্গে সিলেট মহানগরের আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাসার ৬ তলা ভবনের ৬ তলারই একটি ফ্ল্যাটে থাকতেন।

নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি পদে চাকরি করেন। পুলিশ জানায়- সকাল ১০টার দিকে খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে যায়।

গিয়ে বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পায়- সকাল ৮টা ৫৬ মিনিটে সাবিহা নিজ বাসার ব্যালকনি থেকে লাফ দেন। তার দেহটি গিয়ে পার্শ্ববর্তী ৩ তলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়।

পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় পুলিশ। ফায়ার সার্ভিস টিম এসে ওই কার্নিশ থেকে লাশটি উদ্ধার করে। সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নিহতের ভাই একজন চিকিৎসক। তিনি বলেছেন- সাবিহা মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা একাধিকবার করেছেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সাবিহার স্বামী মো. ফয়সাল ইমামও।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার