সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
সিলেট বিভাগ

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার তাগিদ

অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার তাগদা দিচ্ছি নির্বাচন দ্রুত দেওয়ার জন্য,তারা কথা দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন দেব কিন্তু আমার এদেশের মানুষ চাই এর আগেই নির্বাচন দেয়ার জন্য বলে জানিয়েছেন,কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম-সাধারণ সম্পাদক,জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য,সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশিত আনিসুল হক।

শুক্রবার(২৮ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলছেন। 

এ সময় প্রধান অতিথি বক্তব্যে আনিসুল হক আরও বলেন,ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিগত সতেরো বছর আমাদের নেতা কর্মীরা মামলা-হামলা, জোর-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আমার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশা নায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলাম আমাদের এ  আন্দোলন এখনো অব্যাহত আছে থাকবে। অন্তর্বর্তী সরকারকে যদি দ্রুত নির্বাচন না দেয় তাহলে দেশের আপামর জনসাধারণকে নিয়ে আবারও আন্দোলন সংগ্রাম বাধ্য হব। 

দোয়া ও ইফতার মাহফিলে বাদাঘাট ইউনিয়ন যুবদল সভাপতি সুমন আহমেদ এর সভাপতিত্বে সাধারণ কামরুল ইসলাম ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেনের সঞ্চালন কুরআন তেলাওয়াত করেন যুবদল নেতা ইসলাম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, সুনামগঞ্জ জেলা যুবদলের আর্থ বিষয়ক সম্পাদক এসএম মাহবুব মল্লিক, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আলম,  উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ,  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ। 

পরে ইফতার পূর্ব মুহুর্তে খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এ দেশের মানুষের শান্তি কামনা দোয়া করেন তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম।

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান