সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পেয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলা। রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নুরুল আম্বিয়া আলাউলকে এ উপজেলায় পদায়ন করা হয়েছে।

নতুন পদায়ন পাওয়া এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল ৪১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত রয়েছেন।

দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় অথবা অতিরিক্ত দায়িত্বে কার্যক্রম পরিচালিত হওয়ায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ মানুষ। বিশেষ করে নামজারি, মিস কেসসহ বিভিন্ন কাজে সেবাগ্রহীতাদের দীর্ঘসূত্রতার মুখোমুখি হতে হচ্ছিল। নতুন এসিল্যান্ড পদায়নের খবরে স্বস্তি ফিরেছে স্থানীয় সেবাগ্রহীতাদের মধ্যে।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার নতুন এসিল্যান্ডকে স্বাগত জানিয়ে বলেন, ‘বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পদায়ন পাওয়া নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল খুব দ্রুত বিয়ানীবাজার উপজেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।’

স্থানীয় সচেতন মহল আশা করছেন, নতুন এসিল্যান্ড যোগদানের মাধ্যমে উপজেলার দীর্ঘদিনের ভূমিসেবা সংক্রান্ত জটিলতা ও ভোগান্তি কমবে এবং ভূমি ব্যবস্থাপনায় সেবার গতি ও স্বচ্ছতা আরও বাড়বে।

এই সম্পর্কিত আরো