সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
সিলেট বিভাগ

জুমাতুল বিদায়ে সিলেটের মসজিদে গাজার মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত

সিলেটের মসজিদে মসজিদে মজলুম ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করেছেন ইমাম-খতিবরা। 

 

রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানরা জুমাতুল বিদা হিসেবে পালন করে থাকেন। সেই সুবাধে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে ‘জুমাতুল বিদা’ পালনে মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। 

 

রমজানে বিদায়ী জুমা হিসেবে ‘জুমাতুল বিদা’ রোজাদারদের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে। জুমার নামাজের আগে মসজিদের খতিবরা জুমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে ‘খুতবা’ পাঠ করেন। বয়ানে আগামী বছর কিভাবে মুসল্লিরা অতিবাহিত করবেন ও দেশ ও জাতির কল্যাণে কাজ করা নির্দেশনা দেন খতিবরা।

এর পাশাপাশি ইয়াহুদী কর্তৃক বর্বর হামলার শিকার মজলুম গাজার মুসলমানদের জন্য বিশেষ মোনাজাতকালে কান্নার রুল পড়ে যায় মসজিদে।

 

পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে হজরত শাহজালাল (র:) দরগাহ জামে মসজিদে সিলেটের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়।

 

এছাড়া সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, নাইওরপুল জামে মসজিদ, যতরপুর জামে মসজিদ, শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী জামে মসজিদ, আকবরী জামে মসজিদ, সোনারপাড়া জামে মসজিদসহ সিলেটের প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় মসজিদের বাহিরের আঙ্গিনার ও দরগাহ’র রাস্তায় ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন।

 

এছাড়া নগরীর সবকটি মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। প্রতিটি মসজিদে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান