শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে তালা ভেঙ্গে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা দিবসে সুনামগঞ্জ শহরের ডিএস রোডের পুরাতন শহিদ মিনারের তালা ভেঙে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাগণ।

সকাল সাড়ে ১০ টায় শহিদ মিনারে গিয়ে গেটে তালা দেওয়া দেখে ক্ষুব্দ হয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তাঁরা।

সুনামগঞ্জ মুক্ত হয় ১৯৭১ এর ডিসেম্বরের ৬ তারিখে। ১৬ ই ডিসেম্বরের পূর্বেই ডিএস রোডের (দেওয়ান সাহেব রোডের) এই শহীদ মিনারটি নিজ হাতে নির্মাণ করেন স্থানীয় মুক্তিযোদ্ধাগণ।

সকাল সাড়ে ১০ টার দিকে মুক্তিযোদ্ধারা পুস্পস্তবক অর্পণ করতে গিয়ে গেটে তালাবন্ধ দেখে ক্ষুব্দ হয়ে তালা ভেঙে শহীদ মিনারে প্রবেশ করে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, ‘অনেক মুক্তিযোদ্ধা এখানে ফুল দিতে এসেছিলেন। কিন্তু কে বা কারা তালা ভেঙেছে, তা জানি না।’

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল মোমেন বলেন, ফুল দিতে গিয়ে দেখি শহিদ মিনারের গেটে তালা দেয়া। স্বাধীনতা দিবসে শহীদ মিনার তালা দেয়া এটি মেনে নেওয়া যায় না। তাই মুক্তিযোদ্ধাগণ ক্ষুব্দ হয়ে তালা ভেঙ্গে শহীদ মিনারে প্রবেশ করে পুস্পস্তবক অর্পণ করেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল বলেন, ‘স্বাধীনতা দিবসে পুরাতন শহীদ মিনার তালাবদ্ধ রাখা যেমন অযৌক্তিক, তেমনি মুক্তিযোদ্ধাদের ঢাল বানিয়ে কিছু গোষ্ঠীর স্বার্থ হাসিলের প্রচেষ্টাও নিন্দনীয়।’

সুনামগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম বললেন, শহিদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। আর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হবে, তাই পুরাতন শহিদ মিনার বন্ধ রাখা হয়।

সবাইকে জানাতে হবে স্বাধীনতা ও বিজয় দিবসে শ্রদ্ধা জানানোর স্থান ‘স্মৃতিস্তম্ভ’।

এব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ঘটনাটিকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে বলেন, ‘আগেই সিদ্ধান্ত হয়েছিল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ডিএস রোডের শহীদ মিনারের সামনে ফুটপাত দখল হয়ে আছে, এটি শহরের ব্যস্ত এলাকা। শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় সেখানে তালা দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধারা চাইলে আমাদের কাছে চাবি চাইতে পারতেন, আমরা তা দিয়ে দিতাম। কিন্তু তাঁরা তালা ভেঙে ঢুকলেন এবং ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলেন, যা পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চায়।’

এই সম্পর্কিত আরো

সিলেট নগরে একদিনে স্কুল শিক্ষক-ব্যবসায়ীসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাতকে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

বালাগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন ডি.এন. উচ্চ বিদ্যালয়

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের