সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে! ১৫ জনের বিরুদ্ধে মামলা বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, দোয়ারাবাজারে অনশনে নারী শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জের পল্লীতে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ

সুনামগঞ্জের জামালগঞ্জে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে।

উপজেলার সদর ইউনিয়নের মান্নাঘাট বাজারের পাশে একটি ভাড়া দেওয়া স'মিলের জায়গা ফেরত পাচ্ছেনা ওই জায়গার আরএস রেকর্ডীয়ভুক্ত মালিক মো. কামাল মিয়া। তিনি সংবাদপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার ও তার জায়গা ফেরত পাওয়ার দাবিতে মঙ্গলবার সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. কামাল মিয়া।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ২০১৬ সালের জুলাই মাসে সংবাদপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে লাল চাঁনের মধ্যস্থতায় তারই আত্নীয় একই গ্রামের মৃত মনোয়ার হাসানের ছেলে মো. শহীদুল্লাহর কাছে স'মিল স্থাপনের জন্য ৫ বছর মেয়াদে চুক্তি করে জায়গা ভাড়া দেন ভুক্তভোগী জায়গার মালিক মো. কামাল মিয়ার ছোট ভাই জালাল মিয়া। তখন কথা ছিলো ৫ বছর অতিক্রম হওয়ার পর জায়গা ছেড়ে দেওয়ার। কিন্তু ৫ বছর অতিক্রম হওয়ার পর জায়গা ছাড়ার কথা বললে শহীদুল্লাহ্ বিভিন্ন ভাবে এড়িয়ে যান। নির্ধারিত সময়ের অতিরিক্ত প্রায় ৫ বছর হলেও ভাড়াটিয়া শহীদুল্লাহর কাছ থেকে জায়গা ফেরত পাচ্ছেনা ভূমির মালিক কামাল মিয়া।

তৎকালীন ভাড়া নেওয়ার সময় স্বাক্ষী ও মধ্যস্থতাকারী লাল চাঁনকে জায়গা ছাড়ার ব্যাপারে বললে সে উল্টো তার আত্নীয়স্বজন নিয়ে ভাড়াটিয়া শহীদুল্লাহকে জায়গা দখল রাখতে সহযোগিতা করেন। শহীদুল্লাহ্ তার নিকটাত্মীয় বলেই লাল চাঁন এধরণের কাজে সহযোগিতা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন মো. কামাল মিয়া। বিষয়টি নিয়ে  স্থানীয় ভাবে সুরাহা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে গন্যমাণ্য ব্যক্তিবর্গ। তাছাড়া পরিবেশের লাইসেন্স বিহীন স্থাপন করা স'মিলটি সম্পুর্ন অবৈধ বলে উল্লেখ করা হয়।

ভূমির তপশীল বর্ণনাঃ- মৌজা- ইসলামপুর, আরএস জেএল নং-৭৩, আরএস ফাইনাল খতিয়ান নং-২৫৪, আরএস দাগ- ২৫০১,২৫০২,২৫০৩, এরিয়া- (৩৭) সাইত্রিশ শতক আমন রকম ভূমিতে জবর দখলে আছে।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগ যাচাই করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে! ১৫ জনের বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, দোয়ারাবাজারে অনশনে নারী

শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি