সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জ বিএনপি নেতা শাহীনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ও বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টরা বিদায় নিলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কোনভাবেই জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবেনা। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ভিন্নমত থাকবে, আমরা বসব, আলোচনা করব। ঐক্য নষ্ট হয় এমন কিছু আমরা বলব না। এমন কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করব, যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে।

তিনি বলেন, ছাত্র-জনতার রক্তাক্ত বিজয়কে নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেয়া যাবেনা। এ ব্যাপারে জাতিকে সদা সজাগ দৃষ্টি রাখতে হবে। দলীয় নেতাকর্মীদেরকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এমন কর্মকান্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। আমাদের বিশ^াস অন্তর্বর্তীকালিন সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্থান্তর করবেন।
 
তিনি সোমবার গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দুলালের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাও ওয়ারিস উদ্দিন। ইফতার মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও ৩ সহস্রাধিক জনতা অংশ নেন।
 
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ নার্জিস, উপদেষ্টা হাসান এমাদ, উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা জামায়তের ভারপ্রাপ্ত আমির জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুন আহমদ মামুন, জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক লিটন আহমদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, পৌর যুবদলের আহবাক এনাম আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি কদর আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ছালিক উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, সিলেট ল' কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ ও গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী ও ভারপ্রাপ্ত আহ্বায়ক সুহেদ আহমদ প্রমূখ।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর