মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

নেতাকর্মীদের সাদাসিধা ইফতার মাহফিলের নির্দেশনা সিলেট বিএনপি'র

পবিত্র রমজান মাস উপলক্ষে নেতাকর্মীদের জন্য নির্দেশনা দিয়েছে সিলেট জেলা বিএনপি। জেলার আওতাধীন উপজেলা ও পৌর শহরের বিএনপির সকল নেতাকর্মীদের সাদাসিধাভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করার জন্য নানা নির্দেশনা প্রদান করা হয়।

 


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনার কথা জানানো হয়।  

 

নির্দেশনায় বলা হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলীয় সিদ্ধান্ত অনুসারে, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী রমজান মাস উপলক্ষে দলের পক্ষ থেকে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত নিজেদের সামর্থ অনুযায়ী, বাহুল্য পরিহার করে সাদাসিধাভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করার নির্দেশনা প্রদান করেছেন।


 

নির্দেশনাগুলো হলো-

ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মসজিদ বা বাজার সংলগ্ন খোলা স্থানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে হবে।
ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।
ব্যানারে শুধুমাত্র ‘ইফতার ও দোয়া মাহফিল’ লেখা থাকবে, বাড়তি কিছু সংযোজন করা যাবে না।
আগামী ২০ রমজানের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ইফতার মাহফিলের সময়সূচি, ছবি ও সংবাদ জেলা বিএনপির দফতরে প্রেরণ করা বাধ্যতামূলক।
জেলা বিএনপির প্রতিনিধি এসব মাহফিলে উপস্থিত থাকবেন, এবং দলীয় শৃঙ্খলা মেনে সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে হবে।
যেকোনো অনিয়ম, অবহেলা বা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ