বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতক পৌরসভার প্রকল্প পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল কৈতক হাসপাতালের জমি: দুই নামজারি বাতিল, এসএ খতিয়ান পুনর্বহাল সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লন্ডনের পর ইতালির রোমেও হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা জগন্নাথপুরে ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন বন্যার কারণে  ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন
advertisement
সিলেট বিভাগ

সিলেট-তামাবিল মহাসড়কে প্রাণ গেল নারীর : আহত ২

সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর উমনপুর নামক স্হানে জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দূর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার এক মহিলা যাত্রী নিহত হয়েছেন। নিহত মহিলার নাম জুমারা বেগম। তিনি কানাইঘাট উপজেলার বরবন এলাকার দুলাল আহমেদের স্ত্রী। 
এ সময় দূর্ঘটনায় নিহত মহিলার পুত্র মেহেরাব সহ সিএনজি চালক নুরুল ইসলাম আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

হাইওয়ে পুলিশ  সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ ঘটিকার সময় জাফলংগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব-১৪-২০৯৯) এর সাথে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশা ( সিলেট-থ-১২-৮৮৭৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহতদের স্হানীয়রা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমারা বেগমকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তিনি আরো  জানান পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ঘাতক বাসটিকে রেকার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো

ছাতক পৌরসভার প্রকল্প পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল

কৈতক হাসপাতালের জমি: দুই নামজারি বাতিল, এসএ খতিয়ান পুনর্বহাল

সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

লন্ডনের পর ইতালির রোমেও হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন

কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা

জগন্নাথপুরে ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন

বন্যার কারণে  ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন