বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ফয়েজ বিমানবন্দরে গ্রেপ্তার কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার গভীর রাতে বাজারের স্কুল মার্কেটে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস ও শাহজাহান মিয়ার দোকানসহ আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানে। এতে দোকানগুলোর ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দিলে দিরাই স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সড়ক যোগাযোগের অভাবে ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয় বলে জানা গেছে।

দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ বলেন, আগুনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি জানান, আগুনে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি

বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ফয়েজ বিমানবন্দরে গ্রেপ্তার

কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু