সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত ডিজিটাল সন্ত্রাস! সাংবাদিকের ছবি বিকৃত, আদালতের নির্দেশে সিআইডি তদন্তে শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা
advertisement
সিলেট বিভাগ

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জন্মদিন মানেই কেক কাটা আর আনন্দ আয়োজন—এই প্রচলিত ধারাকে ভেঙে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন কুয়েত প্রবাসী সমাজসেবক মো. হেলাল উদ্দিন। তাঁর একমাত্র মেয়ে হাবিবার হেলালের জন্মদিন উপলক্ষে অসহায় ১৬টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের কৃতিসন্তান এবং বর্তমানে তাজপুর দিঘরগয়াসপুর রুফিয়া মঞ্জিল নিবাসী মো. হেলাল উদ্দিন ও তাঁর সহধর্মিণী মিসেস রুফিয়া হেলাল এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও মেয়ের জন্মদিনে অসহায় মানুষের পাশে দাঁড়ান তারা।

অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সমাজকর্মী সুলেম খান এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হারুনুর রশীদ।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজকর্মী সিরাজ উদ্দিন খান মেম্বার, সিরাজ উদ্দিন খান আনহার মেম্বার, তুরন মিয়া মেম্বার, খালেদ আহমদ খুখু মেম্বার, প্রবীণ মুরব্বি আব্দুল বারী, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল, সাংবাদিক রনিক পাল, ইব্রাহিম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী।

বক্তারা এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে কুয়েতে অধ্যয়নরত তাদের মেয়ে হাবিবা বেগমের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

এই সম্পর্কিত আরো

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ডিজিটাল সন্ত্রাস! সাংবাদিকের ছবি বিকৃত, আদালতের নির্দেশে সিআইডি তদন্তে

শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা