সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত ডিজিটাল সন্ত্রাস! সাংবাদিকের ছবি বিকৃত, আদালতের নির্দেশে সিআইডি তদন্তে শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা
advertisement
সিলেট বিভাগ

ডিজিটাল সন্ত্রাস! সাংবাদিকের ছবি বিকৃত, আদালতের নির্দেশে সিআইডি তদন্তে

সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক ও এসএ টিভির ভিডিও জার্নালিস্ট,বদরুর রহমান বাবরের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আজ সোমবার (২০ এপ্রিল) সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে এর সত্যতা ও কারিগরি দিক তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার আরজি অনুযায়ী, গত ১১ এপ্রিল উত্তর বালুচর এলাকায় অবৈধ টিলা কাটার একটি সচিত্র প্রতিবেদন এসএ টিভিতে প্রচার করেন সাংবাদিক বাবর। এর জের ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার ওপর ক্ষিপ্ত হয়। চক্রটি পরস্পর যোগসাজশে আধুনিক ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে বাদীর ছবি দিয়ে অশ্লীল ও আপত্তিকর ছবি তৈরি করে ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে ছড়িয়ে দেয়।

মামলায় ৫ জন নামধারী আসামীসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার আসামীরা হলেন:
মৃত সাহেব আলীর ছেলে জালাল উদ্দিন (৫৫), মোশারক আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩০) ও শাকিল আহমদ (২৩), জালাল উদ্দিনের ছেলে আহমদ ইউসুফ ওরফে ইউসুফ আলী ও শাহিন মিয়া (২৬)। অভিযুক্তরা সকলেই সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর জোনাকী আবাসিক এলাকার বাসিন্দা। এছাড়া এই অপপ্রচারে ব্যবহৃত 'Ma Talukdar', 'ব্যাটারী গল্লি', সিলেট বালুচরের নিউজ', 'Princce Masud Aj', 'তরা সব কটি দালাল' এবং 'ন্যায় বার্তা' নামক ফেসবুক পেজগুলোর পরিচালকদেরও আসামী করা হয়েছে।

বাদীর আইনজীবী মুহাম্মদ তাজউদ্দীন জানান, “আসামিরা ডিজিটাল প্রযুক্তির চরম অপব্যবহার করে একজন পেশাদার সাংবাদিকের চরিত্র হননের চেষ্টা করেছে। এটি সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর অধীনে একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছি। আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে সিআইডিকে তদন্তের ভার দিয়েছেন।”

ভুক্তভোগী সাংবাদিক বদরুর রহমান বাবর বলেন, “আমি দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সাথে সাংবাদিকতা করছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে যেভাবে সামাজিকভাবে হেয় করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এই ষড়যন্ত্রের পেছনে থাকা মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে ভবিষ্যতে কেউ ডিজিটাল মাধ্যমে এমন নোংরামি করার সাহস না পায়।”

সিলেট সাইবার ট্রাইব্যুনাল আজ শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে সিআইডি-কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

এই সম্পর্কিত আরো

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ডিজিটাল সন্ত্রাস! সাংবাদিকের ছবি বিকৃত, আদালতের নির্দেশে সিআইডি তদন্তে

শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা