শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

রাষ্ট্রীয় মর্যাদায় বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা তালেব আলীর দাফন সম্পন্ন

সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. তালেব আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ২টায় উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের তাতিকোনা গ্রামের নিজ বাড়ির নিকটস্থ ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মাওলানা খলিলুর রহমানের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন এবং সমাজসেবক মিজানুর রহমান সেলিমসহ অনেকে।

মো. তালেব আলী ১৯৪০ সালে বিশ্বনাথ ইউনিয়নের তাতিকোনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইউসুফ আলী ও ময়না বিবির সন্তান। মহান মুক্তিযুদ্ধে তিনি ৫ নম্বর সেক্টরে মীর শওকত আলীর নেতৃত্বে অংশ নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন এবং দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় তিনি ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন।

স্থানীয় সর্বস্তরের মানুষ এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এই সম্পর্কিত আরো