বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু শরীয়তপুরে সরকারি চাল নিয়ে কারসাজি, গুদাম কর্মকর্তা বদলি বিগত সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : উপদেষ্টা ডা. জাহেদ কারাবন্দী ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান, নির্দেশনা চেয়ে রিট কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈশাখের শুভেচ্ছা, বাঙালি ঐতিহ্যের প্রশংসা বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী সিলেটের প্রবাসী গিরিশের লাশ পরিবারের হাতে তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের হামলায় সাংবাদিক আহত

সুনামগঞ্জের শাল্লায় উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে শাল্লা উপজেলা পরিষদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি দৈনিক সবুজ সিলেট পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আহত সাংবাদিক পাবেল আহমেদ অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশের পর থেকেই স্থানীয় কিছু রাজনৈতিক নেতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং প্রকাশ্যে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিনসহ কয়েকজন তাকে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে মারধর করেন। এ সময় তারা বলেন, “পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে কেন? প্রকৌশলীর বিরুদ্ধে লিখছস?”—এ কথা বলে তাকে শার্টের কলার ধরে কিল-ঘুষি মারা হয় বলে তিনি অভিযোগ করেন।

পরে স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিককে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক আরও জানান, তিনি একটি দুর্নীতি তদন্ত সংক্রান্ত কাজে ঘটনাস্থলে যাচ্ছিলেন। পথে তাকে আটকে পরিকল্পিতভাবে মারধর করা হয়। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ন্যায়বিচার চান।

অভিযুক্ত শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি মিথ্যা ও বানোয়াট।

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো তিনি শোনেননি। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এটি একটি দুঃখজনক ঘটনা। ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকিবুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

শরীয়তপুরে সরকারি চাল নিয়ে কারসাজি, গুদাম কর্মকর্তা বদলি

বিগত সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : উপদেষ্টা ডা. জাহেদ

কারাবন্দী ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান, নির্দেশনা চেয়ে রিট

কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈশাখের শুভেচ্ছা, বাঙালি ঐতিহ্যের প্রশংসা

বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

সিলেটের প্রবাসী গিরিশের লাশ পরিবারের হাতে তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের