বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু শরীয়তপুরে সরকারি চাল নিয়ে কারসাজি, গুদাম কর্মকর্তা বদলি বিগত সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : উপদেষ্টা ডা. জাহেদ কারাবন্দী ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান, নির্দেশনা চেয়ে রিট কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈশাখের শুভেচ্ছা, বাঙালি ঐতিহ্যের প্রশংসা বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী সিলেটের প্রবাসী গিরিশের লাশ পরিবারের হাতে তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় ধান কর্তন উৎসব উদযাপিত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বোরো ধান কর্তন উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ছায়ার হাওরের পুটিয়ার বন্দে কৃষক আব্দুল আজিজ মিয়ার জমিতে এ উৎসবের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের অধিকাংশ ধান ইতোমধ্যে পরিপক্ব হয়েছে। তবে অতি বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা ধান কাটায় বিঘ্ন ঘটাতে পারে। কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় জানান, চলতি মৌসুমে প্রায় ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধান ৮০ শতাংশ পরিপক্ব হলেই দ্রুত কেটে ফেলতে হবে, কারণ হাওরাঞ্চলে শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলের ঝুঁকি সবসময় থাকে।

তিনি আরও জানান, উত্তরাঞ্চল থেকে কৃষি শ্রমিক আনার চেষ্টা চলছে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও শ্রমিক সংকট নিরসনে এগিয়ে আসার আহ্বান জানান। উৎপাদিত ধান জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ধান কর্তন উৎসবে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান অপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, অবসরপ্রাপ্ত প্রভাষক ও ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর সভাপতি তরুণ কান্তি দাস, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী ওবাইদুল হক, উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ দুলালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

শরীয়তপুরে সরকারি চাল নিয়ে কারসাজি, গুদাম কর্মকর্তা বদলি

বিগত সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : উপদেষ্টা ডা. জাহেদ

কারাবন্দী ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান, নির্দেশনা চেয়ে রিট

কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈশাখের শুভেচ্ছা, বাঙালি ঐতিহ্যের প্রশংসা

বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

সিলেটের প্রবাসী গিরিশের লাশ পরিবারের হাতে তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের