বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু শরীয়তপুরে সরকারি চাল নিয়ে কারসাজি, গুদাম কর্মকর্তা বদলি বিগত সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : উপদেষ্টা ডা. জাহেদ কারাবন্দী ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান, নির্দেশনা চেয়ে রিট কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈশাখের শুভেচ্ছা, বাঙালি ঐতিহ্যের প্রশংসা বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী সিলেটের প্রবাসী গিরিশের লাশ পরিবারের হাতে তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের
advertisement
সিলেট বিভাগ

গানে-বাদ্যে মুখর শান্তিগঞ্জ, বর্ণিল শোভাযাত্রায় নববর্ষ বরণ

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা আনন্দ-উচ্ছ্বাসে মুখর করে তোলে পুরো জনপদ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। গানে-বাদ্যে প্রাণবন্ত এ শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বর্ণিল পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, আরএমও ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়া, ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার বাউল শিল্পীগোষ্ঠী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

শরীয়তপুরে সরকারি চাল নিয়ে কারসাজি, গুদাম কর্মকর্তা বদলি

বিগত সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : উপদেষ্টা ডা. জাহেদ

কারাবন্দী ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান, নির্দেশনা চেয়ে রিট

কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈশাখের শুভেচ্ছা, বাঙালি ঐতিহ্যের প্রশংসা

বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

সিলেটের প্রবাসী গিরিশের লাশ পরিবারের হাতে তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের