রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইতিহাস গড়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড বরিশালে ১১ দলীয় সমাবেশ - শেষ পরিণতির জন্য প্রস্তুত থাকুন মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি সিলেটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কানাইঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অভিষেক অনুষ্ঠিত চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার নতুন নেতৃত্বে আলমগীর-আলাউদ্দিন মৌলভীবাজারে জুলাই শহীদ দিবস পালিত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য হয়েছেন বিশ্বনাথের নেওয়ার আলী
advertisement
সিলেট বিভাগ

সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ২২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারি, চিনি, গরু, মহিষ, রূপ জি ক্রিম, চকলেট, জিরা, কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং মোটরসাইকেল আটক করে। আটক মালামালের আনুমানিক মূল্য ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানী মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

ইতিহাস গড়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

বরিশালে ১১ দলীয় সমাবেশ শেষ পরিণতির জন্য প্রস্তুত থাকুন

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

সিলেটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কানাইঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অভিষেক অনুষ্ঠিত

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল

চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার নতুন নেতৃত্বে আলমগীর-আলাউদ্দিন

মৌলভীবাজারে জুলাই শহীদ দিবস পালিত

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য হয়েছেন বিশ্বনাথের নেওয়ার আলী