রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে বিএনপি নেতা ইমরুল চৌধুরী গ্রেফতার

সিলেটের ওসমানীনগরে সাজাপ্রাপ্ত আসামি উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতের নির্দেশে রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে ইমরুল চৌধুরীকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইমরুল চৌধুরী উপজেলার সাদিপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের আনতারুজ্জামান চৌধুরীর ছেলে। তিনি ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুসলিমা আক্তার চৌধুরীর ভাই।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামি মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো