বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা শেষ পর্ব - স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল ৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মিলবে না মোটরসাইকেল

সিলেট মহানগরীতে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এখন থেকে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া কোনো বিক্রেতা মোটরসাইকেল হস্তান্তর করতে পারবেন না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।


গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিলেট মহানগর এলাকায় যেকোনো মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতাকে অবশ্যই ক্রেতার বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে হবে। লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তবেই সেটি ক্রেতার নিকট হস্তান্তর করতে হবে। অর্থাৎ, রেজিস্ট্রেশন ও লাইসেন্স ছাড়া কোনোভাবেই নতুন বাইক রাস্তায় নামানো বা ক্রেতার হাতে তুলে দেওয়া যাবে না।

এসএমপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্রেতা এবং বিক্রেতা—উভয়ের বিরুদ্ধেই প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


পুলিশের এই কঠোর অবস্থানের পেছনে সাম্প্রতিক একটি অপরাধমূলক ঘটনা কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় তিনটি মোটরসাইকেলযোগে একদল ছিনতাইকারী প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এই ঘটনাটি নিয়ে পুরো নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়। মোটরসাইকেল ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের শনাক্ত করা সহজ করতেই পুলিশ এই আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

শেষ পর্ব স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা

লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা