বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা শেষ পর্ব - স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল ৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুলাউড়া উপজেলা-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা গ্রহণ করতে হবে। রমজান মাস কেবল উপবাসের মাস নয়; বরং আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার এক অনন্য সুযোগ। পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, সাবেক উপজেলা আমির আব্দুল হামিদ খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ শাহ আলম সরকার ও সদস্য সচিব মাহবুব জামান শিহাব।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ ছাড়াও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

শেষ পর্ব স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা

লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা