বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা শেষ পর্ব - স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল ৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে নির্বাচনোত্তর সম্প্রীতি জোরদারে পিএফজির মতবিনিময়

জামালগঞ্জ উপজেলা-এ নির্বাচনোত্তর বাস্তবতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় “নির্বাচনোত্তর বাস্তবতা: শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক এ সভা বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

পিএফজির অ্যাম্বাসেডর নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সমন্বয়কারী আব্দুল মালিকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এমআইপিএস প্রকল্পের একে কুদরত পাশা।

সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ এবং সামাজিক সমস্যার সম্মিলিত সমাধানে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি জোরদারে পিএফজির কার্যক্রম অব্যাহত রয়েছে।

বক্তারা বলেন, “নির্বাচন গণতন্ত্রের উৎসব। নির্বাচনের সময় মতভেদ ও প্রতিযোগিতা থাকলেও নির্বাচনোত্তর সময়ে আমাদের প্রধান দায়িত্ব শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখা। কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা গুজব সমাজের জন্য কল্যাণকর নয়। ভিন্ন মতকে শ্রদ্ধা করা এবং আইনের প্রতি আস্থা রাখা গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ।”

তারা আরও বলেন, সংলাপ, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সব ধরনের বিভেদ দূর করা সম্ভব। সকল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন—বিভেদ নয়, সম্প্রীতি; সংঘাত নয়, সহাবস্থান—এই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ গড়ে তুলতে হবে।

সভায় বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর আলেয়া বেগম ও বীণা রানী তালুকদার, পিএফজি সদস্য নাজিম উদ্দিন, ফখরুল আলম চৌধুরী, খয়িরুল কবির চৌধুরী, খালেদা আক্তার, আল-আমীন, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা আক্তার, উপজেলা সুজনের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, মিসবাহ উদ্দিন, কাজী মোতাছিম বিল্লাহ, আলা উদ্দিন, নাজিম উদ্দীন, সায়েকুল ইসলাম, নূর হোসেন, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চণা দাস ও শারমীনা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

শেষ পর্ব স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা

লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা