বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে উন্নয়ন সমন্বয়ে এমপি এমরান চৌধুরীর মতবিনিময় সভা

বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই এমরান আহমদ চৌধুরী-কে ফুল দিয়ে বরণ করা হয়। তিনি সিলেট-৬ সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, বিয়ানীবাজারের সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মুমিন হাই, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় জোরদার এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরো