সোমবার, ০১ জুন ২০২৬
সোমবার, ০১ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০ সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ আব্দুল কাইয়ুম চৌধুরী - শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার
advertisement
সিলেট বিভাগ

ভূমি অফিসের নিষেধ উপেক্ষা

দোয়ারাবাজারে চিলাই নদীর বেড়িবাঁধ কেটে মার্কেট নির্মাণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইদুকোনাবাজারে চিলাই নদীর বেড়িবাঁধ কাম রাস্তা কেটে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী আপত্তি স্বত্তেও নির্মাণ কাজ অব্যাহত আছে। খোদ ভূমি অফিসের বাধা নিষেধ উপেক্ষা করে সংশ্লিষ্টরা মার্কেট নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। 

সরজমিন গিয়ে দেখা যায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনাবাজারে সিফাতুল্লাহ ও মামুন চিলাই নদীর বেড়িবাঁধ কেটে নির্মাণ করছেন দোকান পাট ও বহুতল মার্কেট। এটি সীমান্ত এলাকার চিলাই নদীর উভয় তীরের বেশ কয়েক গ্রামের মানুষ চলাচলের একমাত্র সড়ক। 

স্থানীয়রা বলেছেন, বোগলাবাজার ইউনিয়নের চিলাই নদীর বেড়িবাঁধ কাম সড়ক কেটে দোকান পাট ও মার্কেট নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা কারও বাধা নিষেধ মানছেন না। সম্প্রতি এ্যাসিল্যান্ড অফিসের লোকজন এসে লাল বাধা নিষেধ দিয়ে গেলেও তা মানছেন না সংশ্লিষ্টরা। এভাবে সড়ক কেটে দোকান পাট গড়ে তোলা হলে সড়কের অস্তিত থাকবে না। বর্ষা মৌসুমে কয়েক গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হবে। রাস্তা দখল করে স্থাপনা গড়ে তোলা হলে সড়কটিই বিলীন হয়ে যাবে। 

ইদুকোনা বাজারে সড়ক কেটে মার্কেট নির্মাণ কারী সিফাতুল্লাহ বলেছেন, সড়কে তার রেকডিয় জমি, তাই তিনি সড়ক কেটেই স্থাপনা নির্মাণ করছেন। 

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেছেন, বেড়িবাঁধ কাম সড়ক কেটে দোকান পাট নির্মাণে শুরু থেকেই এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছেন। সংশ্লিষ্টরা কারো বাঁধা নিষেধ মানছেন না। এটি তাদের রেকডিয় জমি বলে স্থাপনা নির্মাণ করছেন। 

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূমি সুশান্ত সিংহ বলেছেন, সড়ক কেটে দোকান পাট নির্মাণ বন্ধে তহশিলদার কে সরজমিন পাঠানো হয়েছে। বাঁধা উপেক্ষা করে বেড়িবাঁধ কাম সড়ক কেটে দোকান পাট নির্মাণ করা হলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন

শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির

হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা

সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’

আব্দুল কাইয়ুম চৌধুরী শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক

মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার