সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুর মহাসড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী দুটি বাসসহ চার গাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের দারাখাই নামক স্থানে এই ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে একটি লরির গতি রোধ করে। লরিটি সড়কে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাতদল। এ সময় হামলায় তিন-চারজন যাত্রী আহত হন।

যাত্রীবাহী বাসে থাকা মনির হোসেন বলেন, ‘আমার বাবা ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ডাকাতেরা সব নিয়ে গেছে। প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ছিল।’

আরেক যাত্রী রাসেল মিয়া বলেন, নারীদের স্বর্ণালংকারসহ বাসের যাত্রীদের সবকিছু নিয়ে গেছে ডাকাতেরা। চালককে মারধর করা হয়েছে। তাতে অনেকে আহত হয়েছেন।

আলী হোসেন নামের এক প্রাইভেট কারচালক বলেন, ‘সামনে চার-পাঁচটি গাড়ি দাঁড়ানো দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারি। তাই দ্রুত গাড়ি চালিয়ে কলকলিয়া বাজারে চলে যাই। এ সময় ডাকাতের হামলায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কলকলিয়া বাজার থেকে স্থানীয়দের নিয়ে এসে ধাওয়া দিলে ডাকাতেরা পালিয়ে যায়।’

দন্তকেন্দ্রের ইনচার্জ কবির আহমদ বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা শুধু একটি গাড়িতে ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। ডাকাতেরা যাত্রীদের কিছু মালামাল নিয়ে গেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আমরা কাজ করছি।’

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান