মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

সিলেটের লাভলী রোড থেকে ৬ লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার সেলিম- জাবেদ

সিলেটে ৬ লক্ষাধিক টাকাসহ সেলিম ও জাবেদ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, নগরীর লাভলী রোড থেকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মিরদারপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান ও রুশনী বেগমের ছেলে নুরুল আমিন প্রকাশ সেলিম (৪০) ও তার সহযোগী দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও গ্রামের সোহেল মিয়া ও রূপাই বেগমের ছেলে মো. জাবেদ আহমদ (৩৩)।

জানা যায়, সেলিম কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলার (নং ৩১/১৮/০৭/২৪) আসামী।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬ লাখ ১৮ হাজার নগদ টাকা. একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহার করার অন্যান্য লোহার যন্ত্র উদ্ধারের পর জব্দ করা হয়েছে। নগদ টাকাসহ মোটরসাইকেল চুরির মাধ্যমে সংগৃহীত বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।

সেলিম ও জাবেদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ২৩/১৩/০১/২৬) দায়ের করে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি