মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের মতবিনিময়

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক। কর্মতৎপরতা, দক্ষতা, স্বচ্ছতা ও জনসেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ ‘অফিসার অব দ্যা মান্থ (ডিসেম্বর ২০২৫ ইং) পুরস্কারে সদ্য নির্বাচিত হওয়া ইউএনও মো. মেহেদী হাসান মানিক।

বুধবার (১৪ জানুয়ারি) দিনভর হাওরপাড়ের বাগলী বাজার, মন্দিয়াতা হাটখোলা বাজার ও শ্রীপুর বাজারে মতবিনিময় করেন। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা সফল করতে সহযোগিতায় ছিলো স্থানীয় পরিবেশবাদী সংগঠন 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'।

'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'- এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান এর পরিচালনায় বেলা ৩টায় বাগলী বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. শাহীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বন বিভাগ অধীন সুনামগঞ্জ জেলা শাখার ডেপুটি রেঞ্জ অফিসার রথীন্দ্র কিশোর রায়, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-এর তাহিরপুর উপজেলা শাখার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'-এর সহসভাপতি অখিল তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, বাগলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী সুরুজ আলী।

অপরদিকে, মন্দিয়াতা হাটখোলা বাজারে বেলা চারটায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার। হাটখোলা বাজার কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল হক এর সভাপতিত্বে স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাবেক সভাপতি মনির মিয়াসহ অতিথিবৃন্দ। সন্ধ্যা ৬টায় শ্রীপুর বাজারে 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'-এর সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম'-এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান, সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পাল, কোষাধ্যক্ষ সাংবাদিক লিমন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন, সম্মানিত সদস্য মানিক পাল প্রমুখ।  

উল্লেখ্য, সীমান্তবর্তী তাহিরপুর উপজেলা প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। পাহাড়ি নদী যাদুকাটা, বিশ্ব ঐতিহ্যের রামসার সাইট টাঙ্গুয়ার হাওরসহ জীববৈচিত্র্যের অফুরন্ত সম্ভার এই জনপদে। কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাছ ধরা, বালু উত্তোলন, বন ও জলাভূমি দখল প্রাকৃতিক ভারসাম্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই পরিস্থিতিতে বদলে যাচ্ছে চিত্র।

যোগদানের পর থেকেই তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক জীববৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় একের পর এক অভিযান পরিচালনা করছেন। তাঁর পদক্ষেপে অবৈধ দখল ও অনিয়ম অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন স্থানীয় ওয়াকিবহাল মহল। হাওরে ধীরে ধীরে ফিরছে জীববৈচিত্র্যের প্রাণচাঞ্চল্য।

‘তাহিরপুরের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসারের নেওয়া উদ্যোগ এর ধারাবাহিকতা বজায় থাকলে প্রকৃতির সজীবতা ফিরে পাবে টাঙ্গুয়াসহ সবকটি হাওরে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি