বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট! চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের প্রতিরাতে অবৈধ পারাপার - জৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে চালক মোছাব্বিরকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোছা. সামশাদ বেগম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা ২০০৯ সালের ২৬৯ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৯৬ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন তাজুল ইসলাম, নুর উদ্দিন, ফরমুজ মিয়া, টিপু আহমেদ এবং পলাতক বশির মিয়া ও খুরশেদ মিয়া।

দীর্ঘদিন ধরে বিচারাধীন এ মামলার রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মৌলভীবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এ হত্যা মামলায় আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নিহত ব্যক্তির পরিবার ন্যায়বিচার পাওয়ার পথে এগিয়ে যাবে।

▐ এই সম্পর্কিত আরো

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে যুবদলের বিক্ষোভ

বিয়ানীবাজারে রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে সুরমা নদী থেকে অবৈধ বালু লুট!

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

সার পাচারে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন

সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ওসমানীনগরে মোবাইল কোর্টের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

কানাইঘাটে বসতঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ, পালালেন অভিযুক্ত

অওয়ামী লীগ ঠেকাতে মাঠে নামছে জামায়াত, ডিসেম্বরজুড়ে কর্মসূচি

দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের

প্রতিরাতে অবৈধ পারাপারজৈন্তাপুর সীমান্তে মানবপাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য