সিলেটের কানাইঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটি উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট বাজারে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের আহ্বায়ক আব্দুর রহিম ভরসার সভাপতিত্বে এবং উপজেলা শাখার সদস্য সচিব সালেক আহমদ ও পৌর শাখার সদস্য সচিব ইসতেহাক মালিক নাঈমের যৌথ পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য দেন কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক জাকারিয়া সিদ্দিকী লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মেম্বার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সদস্য নুর আহমদ ও জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস রায়হান।
এ ছাড়া বক্তব্য দেন পৌর মুক্তিযুদ্ধের প্রজন্মদলের আহ্বায়ক সেলিম আহমদ, উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন ও উপজেলা শ্রমিকদল নেতা মানিক আহমদ।
এ সময় উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, হারুন রশিদ, জিয়াউর রহমান, রাসেল আহমদ, সুলতান আহমদ ও খাইরুল ইসলাম; পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ, মস্তফা আহমদ, হাসান আহমদ, আব্দুল হক, নজরুল ইসলাম, ফয়জুল হক, ফয়জুল মান্নান, সালিক নুর ও লুবাব আহমদসহ দুই কমিটির প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, সদস্য সচিব নিজাম উদ্দিনসহ জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে উপযুক্ত সময়ে কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। নতুন এ দুই কমিটির মাধ্যমে কানাইঘাটে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর আব্দুর রহিম ভরসাকে আহ্বায়ক ও সালেক আহমদকে সদস্য সচিব করে ৯৩ সদস্যবিশিষ্ট কানাইঘাট উপজেলা কমিটি এবং সেলিম আহমদকে আহ্বায়ক ও ইসতেহাক মালিক নাঈমকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট কানাইঘাট পৌর কমিটির অনুমোদন দেয় জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল।