বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১ কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১

একটি নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন সোনা মিয়া (২৮)। অগ্রহায়ণের ১৫ তারিখে ধুমধাম করে নববধূকে নিজের নতুন ঘরে তুলে আনার কথা ছিল। সেই আয়োজন ঘিরে নতুন ঘরও তৈরি করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। তুচ্ছ বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো তাঁকে। তাঁর মৃত্যুতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মান্দাবাজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সোনা মিয়া মান্দাবাজ গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে নিজের মামাতো বোনের সঙ্গে সোনা মিয়ার আকদ সম্পন্ন হয়। নববধূ তখন বাবার বাড়িতে ছিলেন। আগামী অগ্রহায়ণের ১৫ তারিখে আনুষ্ঠানিকভাবে তাঁকে নিজের নতুন ঘরে তুলে আনার প্রস্তুতি চলছিল। কিন্তু এর আগেই সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোনা মিয়া।

নিহতের ছোট ভাই মো. মাসুম মিয়া অভিযোগ করেন, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে তা থামাতে এগিয়ে যান তাঁর ভাই। এ সময় দিঘলী দত্তপুর গ্রামের কাঞ্চন চক্রবর্তী, হেলেন চক্রবর্তী, যাদব ও কমলেশসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ভাইকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সোনা মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

মাসুম মিয়া এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ছেলেকে হারিয়ে শোকে পাগলপ্রায় মা দিলারা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কত আশা আর স্বপ্ন নিয়ে আমার ছেলেকে বিয়ে করিয়েছিলাম। ছেলের বউকে ঘরে তোলার আগেই তারা আমার বুকের ধনকে কেড়ে নিল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘সামান্য সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বিকেলে লামাকাজী ইউনিয়নের দিঘলী দত্তপুর গ্রামের কাঞ্চন চক্রবর্তী গং এবং পার্শ্ববর্তী মান্দাবাজ গ্রামের রুবেল মিয়া গংদের মধ্যে সংঘর্ষ হয়। রিকশায় করে লাকড়ি নিয়ে যাওয়ার সময় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষের খবর পেয়ে তা থামাতে গিয়ে মাথায় আঘাত পান সোনা মিয়া। পরে ১২ নভেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই রাজা মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ৬। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

▐ এই সম্পর্কিত আরো

টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ

রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার

নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি

কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ

সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন

বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন

সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ

ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা