বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১ কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন আর নেই। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, মা, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আসর উপজেলার কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় কয়েক হাজার মুসল্লির সমাগম ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে জানাজা শেষে তাঁকে পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়।

জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিত শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের মৃত্যুতে কোম্পানীগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানাজার আগে আয়োজিত সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট কামাল হোসাইন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান (মনাফ হাজী), সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুব আলী, কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মোছাব্বির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, উপজেলা জামায়াতের আমীর আজমান আলী, সদ্য সাবেক আমীর ফয়জুর রহমান, ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু ও আলমগীর আলম।

এ ছাড়া বিএনপি নেতা জুয়েল, কাঁঠালবাড়ী চৌমুহনী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশিকুর রহমান, মরহুমের পরিবারের পক্ষ থেকে হাজী জিয়াদ আলী চেয়ারম্যান এবং ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ বক্তব্য দেন।

বক্তারা মরহুমের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তাঁরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় ইমামতি করেন মরহুমের ভাগনে হাফেজ আরিফুর খাঁ।

অন্যদিকে, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদ এক বিবৃতিতে শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

▐ এই সম্পর্কিত আরো

টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ

রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার

নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি

কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ

সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন

বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন

সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ

ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা