মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে! ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী; সিলেটে বন্ধ ঘরে মিলল রাজভির ঝুলন্ত মরদেহ সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী; সিলেটে বন্ধ ঘরে মিলল রাজভির ঝুলন্ত মরদেহ

সিলেট নগরের বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শাহপরাণ থানা-পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, রাজভি স্থানীয় একটি সুপারশপে চাকরি করতেন। সহপাঠী এক তরুণীকে বিয়ে করে তিনি বটেরতলের ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তাঁর মা-বাবা ও বোন যুক্তরাজ্যে থাকেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রাজভি ও তাঁর স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। সুপারশপে চাকরি করে পাওয়া বেতনে সংসার চালাতে তাঁকে হিমশিম খেতে হতো। এ নিয়েও তাঁদের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল।

সোমবার রাতে তাঁর স্ত্রী একটি দাওয়াতে গেলে রাজভি ফোন করে আত্মহত্যার কথা জানান। বিষয়টি শুনে স্ত্রী তাঁর চাচাকে অবহিত করেন। পরে স্ত্রী বাসায় ফিরে দেখেন, রাজভির চাচাসহ আত্মীয়স্বজন সেখানে উপস্থিত রয়েছেন।

এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বজনেরা। পরে ঘরের ফ্যানের হুকের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রাজভিকে দেখতে পান তাঁরা।

শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত,

ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে!

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী; সিলেটে বন্ধ ঘরে মিলল রাজভির ঝুলন্ত মরদেহ

সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার