মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে! ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী; সিলেটে বন্ধ ঘরে মিলল রাজভির ঝুলন্ত মরদেহ সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে কৈলাশটিলা ৯ নম্বর কূপ খননে জটিলতা, দুই সপ্তাহের সময় দিল প্রশাসন

সিলেটের গোলাপগঞ্জে কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খনন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমি মালিকদের জমির রেকর্ড সংশোধন, নামজারি ও খাজনা পরিশোধের জন্য বিশেষ সুবিধাসহ দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে আইনানুগ প্রক্রিয়ায় প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ও কৈলাশটিলা গ্যাস ফিল্ডের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ভূমি মালিকসহ সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের জিএম (অপারেশন) এ কে এম আলমগীর আজাদ, জিএম (এডমিন) তারেক আহমদ, জুপিটিলা-১ ও কৈলাশটিলা ৯ নম্বর অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুশতাক আহমেদ, কৈলাশটিলা গ্যাসকূপ-১-এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুলতানুল বাহার, কৈলাশটিলা এমএসটিএ প্লান্টের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফররুখ আহমদ, উপমহাব্যবস্থাপক (পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার) তোফায়েল আহমদ, ঠিকাদারি প্রতিষ্ঠান ফার অয়েল অ্যান্ড গ্যাস লিমিটেডের প্রতিনিধি শাহ জালাল সুজন, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমদ, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাকিম পারভেজসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ভূমি মালিকেরা।

সভায় ইউএনও মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপনগর মৌজায় কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খননের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ক্ষতিপূরণের অর্থ বিতরণও শুরু হয়েছে। তবে জমির রেকর্ডে ত্রুটি, নামজারি না থাকা এবং খাজনা পরিশোধ না করায় অনেক ভূমি মালিক ক্ষতিপূরণের অর্থ দাবি করে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় আবেদন করতে পারছেন না।

তিনি বলেন, ভূমি মালিকদের সমস্যা সমাধানে খাজনা পরিশোধ ও নামজারির ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে। তবে রেকর্ড সংশোধন না করে কিছু ব্যক্তি বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁদের বেশিরভাগেরই বৈধ মালিকানা নেই বলেও তিনি উল্লেখ করেন।

ইউএনও আরও বলেন, প্রকল্পের কাজ শুরু না হওয়ায় বাস্তবায়ন ব্যয় বৃদ্ধি এবং সময় দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে অধিগ্রহণ করা জমির মালিকদের সঙ্গে বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুনরায় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সমস্যার সমাধান না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ প্রক্রিয়ায় প্রকল্পের কাজ শুরু করবে।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত,

ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে!

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী; সিলেটে বন্ধ ঘরে মিলল রাজভির ঝুলন্ত মরদেহ

সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার