শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
২০০ কোটি রুপির মামলায় আদালতে হাজির হবেন নোরা ফাতেহি! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে নানা কর্মসূচী বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমল সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি, আটক ১
advertisement
সিলেট বিভাগ

দক্ষিণ সুরমায় আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামের এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা এবং তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। ওই বাসায় তিনি ও তাঁর স্ত্রী একসঙ্গে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলায় বাথরুমে নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় মরদেহের পাশেই রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও উপ-কমিশনার মো. আফজাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দা দল কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সার্বিক বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

২০০ কোটি রুপির মামলায় আদালতে হাজির হবেন নোরা ফাতেহি!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে নানা কর্মসূচী

বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান

কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমল

সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার

পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি, আটক ১