শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
২০০ কোটি রুপির মামলায় আদালতে হাজির হবেন নোরা ফাতেহি! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে নানা কর্মসূচী বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমল সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি, আটক ১
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে সম্পন্ন হলো আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে অনুষ্ঠিত ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন সম্পন্ন।

শুক্রবার দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন মণিপুরি কালচারাল কমপ্লেক্স, তেতইগাঁও, আদমপুর বাজার এ সম্মেলনে বাংলাদেশসহ ভারত ও পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, কবি ও শিল্পীরা অংশ নেন।

এই পর্বে প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক নোংমাইথেম তোম্বীর ওপর একটি আন্তর্জাতিক সেমিনার হয়, যার মূল বিষয়বস্তু ছিল- প্রোফেসর নোংমাইথেম তোম্বী (অ্যা গ্রেট এক্সপোনেন্ট ওফ মণিপুরী লিটরেচার)। বামসাস সেন্ট্রাল কমিটি, সিলেটের প্রেসিডেন্ট এল. প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি নামব্রম শংকরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিপুরার কবি ও নাট্যকার এল. কুমার সিংহ, ভান্ডারীগাঁও হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইবম বীরেন্দ্র সিংহ এবং ভারতের মণিপুর থেকে আগত গবেষক ও অধ্যাপক নোংমাইথেম তোম্বীর কন্যা ড. অনুরাধা নোংমাইথেম। মূল প্রবন্ধ পাঠ করেন ত্রিপুরার মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি ও লেখক এল. বীরমঙ্গল সিংহ এবং স্বাগত বক্তব্য রাখেন বামসাস সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট এ কে শেরাম।

দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বৃদ্ধ্রাকপম সমেন্দ্র সিংহের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে মণিপুর, সিলেট এবং ভানুগাছ অঞ্চলের খ্যাতনামা শিল্পীরা মণিপুরি নৃত্য ও লোকসংগীত পরিবেশন করেন। দেশ-বিদেশ থেকে আগত সাহিত্য প্রেমী ও দর্শকের উপস্থিতিতে সম্মেলনটি এক মহামিলন মেলায় পরিণত হয়।

▐ এই সম্পর্কিত আরো

২০০ কোটি রুপির মামলায় আদালতে হাজির হবেন নোরা ফাতেহি!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে নানা কর্মসূচী

বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান

কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমল

সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার

পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি, আটক ১