বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত বিশ্বনাথের করপাড়া গ্রামে প্রবাসীদের ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প, নির্মাণ হচ্ছে সড়ক ও ১২০টি স্ট্রিটলাইট শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র যাত্রা শুরু সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব এমসি কলেজের অধ্যাপক শাহজাহান কবীর জগন্নাথপুরে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু ডিমান্ড নয়, শিক্ষার মানোন্নয়নও প্রয়োজন: বিয়ানীবাজারে এমপি এমরান চৌধুরী টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১ কানাইঘাটের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
advertisement
সিলেট বিভাগ

টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১

সিলেট নগরীর টিলাগড় এমসি কলেজের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে ২০ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় জড়িত থাকার অভিযোগে আসিব মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ভোরে শাহপরাণ (রহ.) থানা পুলিশের একটি দল বিশেষ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে।

আটককৃত আসিব মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মেরি গোপীনাথপুর গ্রামের লুৎফুর রহমান মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে শাহপরাণ (রহ.) থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজার নেতৃত্বে পুলিশের একটি দল এমসি কলেজের প্রধান গেটের সামনে পাকা রাস্তায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০) থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন রঙের ও সাইজের মোট ৬৭২টি ডাবল পার্টের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ১৬ হাজার টাকা। একই সাথে চোরাচালানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা কম্বলের একটি বড় চালান সিলেট-তামাবিল সড়ক হয়ে নগরীতে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় তল্লাশি চালিয়ে চালানসহ জড়িত একজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় একটি মামলা (মামলা নং-০৯) দায়ের করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে শাহপরাণ থানা পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

বিশ্বনাথের করপাড়া গ্রামে প্রবাসীদের ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প, নির্মাণ হচ্ছে সড়ক ও ১২০টি স্ট্রিটলাইট

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র যাত্রা শুরু

সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব এমসি কলেজের অধ্যাপক শাহজাহান কবীর

জগন্নাথপুরে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু ডিমান্ড নয়, শিক্ষার মানোন্নয়নও প্রয়োজন: বিয়ানীবাজারে এমপি এমরান চৌধুরী

টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১

কানাইঘাটের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২