বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
জকিগঞ্জ সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১ যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩ বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জ সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা

সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সিলেটের জকিগঞ্জে জনসাধারণের সঙ্গে আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার আমলশীদ বাজারে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ সভার আয়োজন করে।

সভায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৭০ থেকে ৮০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন।

সভায় সীমান্ত অতিক্রম করে অবৈধ যাতায়াত, বিএসএফের পুশইন প্রতিরোধ, বাংলাদেশ-ভারত সীমান্তের অপদখলীয় ভূমি পরিস্থিতি, শূন্যরেখায় মাছ ধরা ও অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকা, নারী ও শিশু পাচার, চোরাচালান এবং মাদক পাচার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় এ কে এম নুরুজ্জামান তরফদার সীমান্তবর্তী জনগণকে আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধে জড়িয়ে না পড়ার আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, নারী ও শিশু পাচার, মাদক ও পণ্য চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের তথ্য পেলে দ্রুত বিজিবি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করতে হবে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি এবং দেশপ্রেমিক জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

জকিগঞ্জ সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার

সিলেটে ব্যবসায়ী হত্যা: সিআইডির হাতে আটক ১

যোগাযোগ ব্যবস্থায় বাদেপাশা ইউনিয়নে এবার উন্নয়ন বিপ্লব হবে: এমপি এমরান

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, গ্রেপ্তার আরও ৩

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ