‘সবার আগে বাংলাদেশ, নির্বাচনী ইশতেহার ২০২৬’-এর আলোকে পল্লী সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয়ের সামনে ব্যাংকটির বিশেষ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাগলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক পীষুষ কান্তি দাস ও ক্যাশ সহকারী মোহাম্মদ বিলাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠকর্মী বিশ্বজিৎ তালুকদার, রিংকু চন্দ্রশীল, উমেশ দেবনাথ, কৌশিক পাল, বুশরা বেগম, সামসুল হোসেন ও আবু জাহান এবং অফিস সহকারী ধনঞ্জয়। উজানীগাঁও সমিতির ব্যবস্থাপক শফিকুল ইসলামসহ বিভিন্ন সমিতির সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে ব্যাংক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।