নেত্রকোণার বারহাট্টা উপজেলায় অবৈধভাবে সার পাচারের সময় ১০০ বস্তা সারসহ এক ট্রলিচালককে আটক করেছে পুলিশ। আটক করা সারগুলো সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) বারহাট্টা উপজেলার বাউশি এলাকায় অভিযান চালিয়ে এসব সারসহ ট্রলিচালককে আটক করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক করা সারগুলো ধর্মপাশা উপজেলা থেকে আনা হয়েছিল।
তবে সারগুলো ধর্মপাশার কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কার মাধ্যমে এবং কী উদ্দেশ্যে অন্যত্র নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।