রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সিলেট বিভাগ

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর

কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে কাজী মাওলানা গোলাম মোস্তফা চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে কাজী মাওলানা মখলিছুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুলাউড়ার একটি অভিজাত রেস্তোরাঁয় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

কাউন্সিল অধিবেশনের আগে আয়োজিত আলোচনা সভায় কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং কাজী গোলাম মোস্তফা চৌধুরী সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী এ.কে.এম. বদরুল হক। কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলাম।

গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে কাজী মাওলানা গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক পদে কাজী মাওলানা মখলিছুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী মাওলানা রফিকুল ইসলাম নির্বাচিত হন।

অধিবেশন শেষে প্রধান অতিথি কাজী এ.কে.এম. বদরুল হকসহ উপস্থিত কাজীদের সর্বসম্মতিক্রমে কমিটির অন্যান্য সদস্য মনোনীত করা হয়। তাঁরা হলেন—সহসভাপতি কাজী মাওলানা আব্দুল মনাফ, কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলাম ও কাজী মাওলানা জসিম উদ্দিন; সহসাধারণ সম্পাদক কাজী মাওলানা গৌছ আলী, কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী ও কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতার; সহসাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এহসানুল মাহবুব জাকির ও কাজী মাওলানা আব্দুস সামাদ; অর্থ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ কয়েছ এবং প্রচার সম্পাদক কাজী মাওলানা আব্দুল আলীম শাহজালালী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, বড়লেখা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা হুমায়ুন আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা নাছির উদ্দিন, রাজনগর কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা ফয়জুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মুজিবুর রহমান, জুড়ী উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মখলিছুর রহমান, কমলগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল হামিদ এবং মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মহি সুন্নাহ প্রমুখ।

প্রধান অতিথি কাজী এ.কে.এম. বদরুল হক বলেন, একটি অবাধ ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে কুলাউড়া উপজেলা কাজী সমিতির যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে আগামী দিনে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত হবে।

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস