রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩% সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২ সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল তদন্তে পুলিশ - জামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলা লোকসংগীতের প্রবাদপ্রতিম মরমি কবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর আহসান হাবিব।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ ও ১০ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজনের মধ্যে থাকবে উন্মুক্ত আলোচনা সভা ও রাধারমণের গান নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু ও যুগ্ম আহ্বায়ক এম এ মতিন।

এ ছাড়া বক্তব্য দেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছকির আলী, জগন্নাথপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামী, শিক্ষক মোশাররফ হোসেন মুসা, বাউলশিল্পী বাবুল শাহ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মিয়া, রাধারমণ সমাজকল্যাণ পরিষদের সহসভাপতি আছকির আলী, সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল ও আল আমিন, শিক্ষক অনন্ত পাল, ইন্দ্রজিৎ সূত্রধর এবং আনোয়ার হোসেন আনু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মরমি কবি রাধারমণ দত্ত কেবল জগন্নাথপুর বা বাংলাদেশের নন, তিনি বিশ্বসংস্কৃতির অমূল্য সম্পদ। তাঁর অমর সৃষ্টি ও গান লোকসংস্কৃতির কালজয়ী সম্পদ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং স্মৃতি চিরভাস্বর করে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে এইচএসসিতে পাসের হার ৪১.৬৭%, আলিমে ৫৩.৪৩%

সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, আটক ২

সিলেট বিমানবন্দর থেকে সেই অন্ত:সত্ত্বা নারীর লন্ডনে ফ্লাইট

বিশ্বনাথে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল

তদন্তে পুলিশজামালগঞ্জে কিশোরের আঘাতের ঘটনায় পাল্টাপাল্টি দাবি

জগন্নাথপুরে রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জামালগঞ্জে যুব দিবসে ৩০ জনের মধ্যে ঋণ বিতরণ, উদ্যোক্তা ও সংগঠনকে সম্মাননা

কুলাউড়ায় ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে বিতর্ক

কুলাউড়ায় এইচএসসি-আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক ও সম্মাননা বিতরণ