“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান শাহীনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আতাউর রহমান, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান এবং দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ও যুব সংগঠক ছালিক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, এনজিও সংস্থা আরপিডব্লিউএসের প্রধান নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, সদস্য ইমরানুল হাসান, যুব উন্নয়ন অফিসের মোজাম্মেল হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার যুবক ও যুব নারীরা।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পদ্মা এনজিওর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান এবং শ্রেষ্ঠ আত্মকর্মী হিসেবে কুদরত পাশাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া একজন যুবক ও একজন যুব নারীর মধ্যে যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।