শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫ কানাইঘাট সীমান্তে চোরাইপণ্যবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু বিশ্বনাথে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ

সিলেটের বিশ্বনাথে সাংবাদিক আব্দুস সালাম মুন্না ও তাঁর পরিবারের সদস্যদের ওপর আওয়ামী লীগ নেতা আব্দুল করিমের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ সাংবাদিক পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্বনাথ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথের গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক আব্দুস সালাম মুন্না বাদী হয়ে বিশ্বনাথ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন—বিশ্বনাথ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে পরিচিত মৃত আখরম উল্লাহর ছেলে আব্দুল করিম, তাঁর ভাই আব্দুর রহিম, একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মিনারা বেগম এবং আব্দুল হান্নানের স্ত্রী রুশনা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযুক্তরা আব্দুস সালাম মুন্নার পরিবারের মালিকানাধীন জমি থেকে তাঁদের অগোচরে কয়েকটি জলজ ও ফলজ গাছ কেটে ফেলেন। বিষয়টি জানতে পেরে মুন্না গাছ কাটতে বাধা দিলে আব্দুল করিমের নির্দেশে অন্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

অভিযোগে আরও বলা হয়, আব্দুল করিম আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা হওয়ায় অতীতে তাঁর প্রভাব-প্রতিপত্তির কারণে বাদীর পরিবার ভীত-সন্ত্রস্ত থাকত। তাঁর বিরুদ্ধে জমি দখল, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে একাধিকবার কারাভোগের কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল করিম। তিনি বলেন, ‘আমি কারও ওপর হামলা করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করে কাউকে হয়রানি কিংবা সাংবাদিক পরিবারের ওপর হামলার ঘটনাও ঘটাইনি।’

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস

বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫

কানাইঘাট সীমান্তে চোরাইপণ্যবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বিশ্বনাথে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ