শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছাতকের ফোরলেন সড়কের কাজের মান যাচাইয়ে এমপি মিলনের পরিদর্শন ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ জগন্নাথপুরে সরকারি জলমহাল বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বিয়ানীবাজারে এইচএসসিতে অর্ধেকের বেশি অকৃতকার্য, জিপিএ-৫ মাত্র ৪ দিরাইয়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে বড় ব্যবধান, একটিতে পাস করেনি কেউ ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটসহ পাঁচ দফা দাবিতে যুক্তরাজ্যে গণদাবি পরিষদের সভা
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে হযরত মাওলানা সৈয়দ রাশিদ আলী (রহ.) এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ আসর প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী ও ছাহেব বাড়ির সৈয়দ পরিবারের উদ্যোগে এ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সৈয়দ পরিবারের সন্তান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক অধ্যাপক ও সিলেট আই হসপিটালের পরিচালক প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মউসুফ আলী, সৈয়দ মোর্শেদ আলী, সৈয়দ মুঈদ আলী, সৈয়দ মাজেদ আলী, সৈয়দ মাওলানা মোন্তাসির আলী শিমু, বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর আলী, প্রবীণ মুরুব্বি সৈয়দ রইছ আলী, কাজী মাস্টার এনামুল হক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদারসহ সৈয়দ পরিবারের সদস্য ও এলাকাবাসী।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী বলেন, সৈয়দ পরিবারের উদ্যোগে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানের উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে তাঁর সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান স্থানীয় এতিম শিশুদের আশ্রয়, ধর্মীয় শিক্ষা ও পবিত্র কোরআন হিফজের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে সৈদেরগাঁও গ্রামের প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মাওলানা মোন্তাসির আলী শিমু।

▐ এই সম্পর্কিত আরো

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা

কানাইঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতকের ফোরলেন সড়কের কাজের মান যাচাইয়ে এমপি মিলনের পরিদর্শন

‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

জগন্নাথপুরে সরকারি জলমহাল বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিয়ানীবাজারে এইচএসসিতে অর্ধেকের বেশি অকৃতকার্য, জিপিএ-৫ মাত্র ৪

দিরাইয়ে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হারে বড় ব্যবধান, একটিতে পাস করেনি কেউ

ছাতকে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু

লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটসহ পাঁচ দফা দাবিতে যুক্তরাজ্যে গণদাবি পরিষদের সভা