শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা! তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

সিলেটের বিয়ানীবাজার পৌর শহরতলির সুপাতলা এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

অভিযুক্ত ফরিদ উদ্দিন (৫০) সুপাতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং পৌর শহরে আখের রস বিক্রি করতেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবার নাম মোজ্জামেল আহমদ।

শিশুটির বাবা জানান, তিনি পেশায় সবজি ব্যবসায়ী। অভিযুক্ত ফরিদ উদ্দিনকে তাঁর মেয়ে ‘দাদা’ বলে ডাকত। বৃহস্পতিবার শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে তাঁর অভিযোগ। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

▐ এই সম্পর্কিত আরো

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

রাতারগুলের ঘটনায় মাহবুব আলমকে জড়িয়ে অপপ্রচার: ক্ষুব্ধ তৃণমূল বিএনপি

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন নিয়েও তৈরি হয়েছে জটিলতা

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বনাথে ইউএনও-এ্যাসিল্যান্ডের সঙ্গে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কানাইঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, জব্দ প্রায় ১৩ লাখ টাকার পণ্য

মধ্যনগরে জামায়াত নেতার কান্ড: স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে কাউকে পেলেন না কর্মকর্তা!

তাহিরপুরে টিনবোঝাই অটোরিকশা উল্টে প্রাণ গেল একজনের, আহত ১