শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫ কানাইঘাট সীমান্তে চোরাইপণ্যবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু বিশ্বনাথে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে সরকারি বোরো বীজ বিতরণে বিলম্ব, চড়া দামে কিনছেন কৃষকরা

হাওর অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরে সময়মতো সরকারি প্রণোদনার বোরো ধানের বীজ বিতরণ না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। চাষাবাদের মৌসুম শুরু হলেও সরকারি বীজ না পেয়ে বাধ্য হয়ে বাজার থেকে চড়া দামে বীজ কিনছেন তাঁরা। এতে বাড়ছে উৎপাদন খরচ। সরকারি বীজ বিতরণে বিলম্বের কারণে বেসরকারি বীজ কোম্পানিগুলো লাভবান হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষকরা।

কৃষকদের অভিযোগ, বোরো মৌসুম শুরুর আগেই সরকারি প্রণোদনার বীজ বিতরণ করা প্রয়োজন। কিন্তু প্রতিবছরই যথাসময়ে বীজ কৃষকদের হাতে পৌঁছায় না। ফলে সরকারি বীজের অপেক্ষায় না থেকে তাঁদের বাজার থেকে বেশি দামে বীজ সংগ্রহ করতে হচ্ছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কৃষকদের আরও অভিযোগ, সরকারি বীজ বিতরণে বিলম্বের কারণে বেসরকারি বীজ কোম্পানিগুলো বাড়তি ব্যবসার সুযোগ পাচ্ছে। এ বিলম্বের পেছনে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কারও সঙ্গে বীজ কোম্পানিগুলোর যোগসাজশ রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় কৃষকরা জানান, জগন্নাথপুরের অধিকাংশ হাওর এলাকার মানুষের জীবিকা বোরো ধান চাষের ওপর নির্ভরশীল। নির্ধারিত সময়ে বীজতলা তৈরি ও চারা রোপণ করা অত্যন্ত জরুরি। সময়মতো বীজ না পেলে চাষাবাদ পিছিয়ে যায়। এতে আগাম বন্যায় ফসলহানির ঝুঁকিও বাড়ে।

তাঁদের অভিযোগ, সরকারি বীজ বিতরণ শুরু হওয়ার আগেই অনেক কৃষক বাজার থেকে বীজ কিনে বীজতলা তৈরি করে ফেলেন। ফলে সরকারি প্রণোদনার মূল উদ্দেশ্য ব্যাহত হয় এবং প্রকৃত কৃষকরা সময়মতো এর সুফল থেকে বঞ্চিত হন।

কৃষকরা বোরো মৌসুম শুরুর আগেই সরকারি বীজ বিতরণের সময়সূচি প্রকাশ এবং নির্ধারিত সময়ে বীজ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিলম্বের কারণ অনুসন্ধান করে কোনো অনিয়ম বা যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ বলেন, ‘জেলার কোথাও এখনো সরকারি বোরো ধানের বীজ আসেনি। কৃষকদের অসুবিধার বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে বোরো ধানের বীজ এসে আমাদের কাছে পৌঁছাবে।’

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২০টি পাথর উত্তোলনের মেশিন ধ্বংস

বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

জাফলংয়ে বালু তুলতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

অস্ট্রেলিয়ায় বিএনপির সভা, প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিলেট বোর্ডে এইচএসসির ফলাফলে অবনতি, কমেছে পাসের হার ও জিপিএ-৫

কানাইঘাট সীমান্তে চোরাইপণ্যবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বিশ্বনাথে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ