বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১ কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ২০০৬ সালের সহিংসতায় নিহতদের স্মরণে জামায়াতের আলোচনা সভা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয় এবং নিহতদের স্মরণে দোয়া করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফিজ নজরুল ইসলাম মিলন।

শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নূর নবী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পূর্ব পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কবির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমদ ও আনোয়ার হোসেন।

এ সময় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

▐ এই সম্পর্কিত আরো

টিলাগড়ে লন্ডন প্রবাসীর জমি দখলের চেষ্টা: চাঁদার দাবিতে দেয়াল ভাঙচুরের অভিযোগ

রাতারগুল রিসোর্টের ঘটনায় গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার

নাছির চৌধুরীর পিএস বেনজীরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই-শাল্লার বিএনপি

কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

জৈন্তাপুরে বালু লুটের স্পটে প্রশাসনের অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ

সিলোন ব্যাংক সিলেট শাখার ম্যানেজার সাদ আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন

বিশ্বনাথে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জামাল আর নেই, জানাজা সম্পন্ন

সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের র‍্যালি ও সমাবেশ

ধর্মপাশার গোলুয়া আবাসনে ৫০ পরিবারের দুর্বিষহ জীবন, নেই সুপেয় পানি ও নাগরিক সুবিধা