বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

সিলেটের কানাইঘাটে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে এবং মাস্টার জাহিদ হোসেন রাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, কানাইঘাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা তারবিন্দু রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপালী বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাফিসা আনজুম হলি, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।

এ সময় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরাও বক্তব্য দেন।

বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সমান অধিকার, সম্প্রীতি ও মানবতার আদর্শ সমাজে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

তারা আরও বলেন, নজরুল বর্ষ উপলক্ষে কবির কবিতা, গান, নাটক ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

জানা যায়, নজরুল বর্ষ উপলক্ষে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন বিভাগে বিজয়ী ১২৯ শিক্ষার্থীর মধ্যে অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।

এ ছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা